শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ০১/০১/২০২৫ খ্রি: থেকে Porashuna BD (পড়াশুনা বিডি.কম) অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। পড়াশুনা বিডি.কম প্রতিষ্ঠার পিছনে মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা, সর্বশেষ জ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতা অর্জনে সহায়তা করা এবং বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আত্মবিশ্বাসী ও সফল শিক্ষার্থী গড়ে তোলা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিঃসন্দেহে মানুষের মন ও মেধার সঠিক বিকাশ প্রয়োজন। একাডেমিক অধ্যয়ন, অনলাইন ক্লাস, এমসিকিউ পরীক্ষা এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম একজন শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্য বাস্তবায়নে পড়াশুনা বিডি.কম শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পড়াশুনা বিডি.কমের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে পারব বলে আশাবাদী। আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তোলাই পড়াশুনা বিডি.কমের মূল উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ, সৃজনশীল ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গঠনে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আমরা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য ও অগ্রগতি কামনা করি।
