প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ০১/০১/২০২৪ খ্রি: থেকে Porashuna BD (পড়াশুনা বিডি.কম) অনলাইন অফলাইন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পড়াশুনা বিডি.কম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, সর্বশেষ জ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তির দক্ষতা অর্জনে সহায়তা করা এবং বাংলাদেশের শিক্ষা সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয়ে আত্মবিশ্বাসী সফল শিক্ষার্থী গড়ে তোলা।

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে নিঃসন্দেহে মানুষের মন মেধার সঠিক বিকাশ প্রয়োজন। একাডেমিক অধ্যয়ন, অনলাইন ক্লাস, এমসিকিউ পরীক্ষা, প্র্যাক্টিক্যাল শিক্ষা এবং বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রম একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্য বাস্তবায়নে পড়াশুনা বিডি.কম শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পড়াশুনা বিডি.কমের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে পারব বলে আশাবাদী। আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই এবং নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে শিক্ষার্থীদের একজন দক্ষ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই পড়াশুনা বিডি.কমের মূল উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে সৃজনশীল, জ্ঞানভিত্তিক প্রতিযোগিতামূলক মানবসম্পদ গঠনে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আমরা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি সাফল্য কামনা করি।